আসহাবে কাহাফ ইনস্টিটিউটব্যাকরণিক বিশ্লেষণসহ কুরআনের অর্থ বোঝার বিশ্বস্ত প্রতিষ্ঠান

আসহাবে কাহাফ ইনস্টিটিউট

ব্যাকরণিক বিশ্লেষণসহ কুরআনের অর্থ বোঝার বিশ্বস্ত প্রতিষ্ঠান

আমাদের উদ্দেশ্য একটাই — কুরআন যেন কেবল পড়া না হয়, বোঝাও হয়। সে জন্য আরবি ভাষার যতটুকু ভিত্তি দরকার, ততটুকু ধাপে ধাপে শেখানো হয়: হরফ ও শব্দ থেকে শুরু করে বাক্য বিশ্লেষণ ও আয়াতের ই'রাব পর্যন্ত।

পড়ানোর পদ্ধতি সহজ — রেকর্ড করা সবক শিক্ষার্থী নিজের সময়ে দেখেন, আর সপ্তাহে নির্ধারিত দিনে লাইভ ক্লাসে শিক্ষকের সামনে পড়ে ভুল সংশোধন করেন। প্রতি অধ্যায়ের শেষে ছোট পরীক্ষা, আর কোর্স শেষে যাচাইযোগ্য সনদ।

ঠিকানা: মুরাদপুর, জুরাইন, যাত্রাবাড়ী, ঢাকা