আসহাবে কাহাফ ইনস্টিটিউটব্যাকরণিক বিশ্লেষণসহ কুরআনের অর্থ বোঝার বিশ্বস্ত প্রতিষ্ঠান

আল কুরআনের অনুবাদ ও গ্রামার শিক্ষাকোর্স

শুধু নিয়ম মুখস্থ নয় — বরং প্রতিটি ক্লাসে আরবী গ্রামারের প্রতি বিষয়কে আল কুরআনের অসংখ্য উদাহরণ দিয়ে বুঝানো হয়।

▶কোর্স পরিচিতির ভিডিও
২মোট ভর্তি
৩ভিডিও ক্লাস
৩৯ মিনিটমোট সময়
আজীবনকোর্সের এক্সেস

কোর্সটি করে যা শিখবেন

  • ✓আল কুরআনের প্রতিটি আয়াতের প্রত্যেকটি স্বতন্ত্র শব্দকে চিহ্নিত করতে পারবেন
  • ✓শব্দার্থ ও ব্যাকরণিক বিশ্লেষণ বুঝে বুঝে আল কুরআনের অনুবাদ করতে পারবেন
  • ✓শব্দটির حَرْفٌ، فِعْلٌ، اِسمٌ এর প্রকার নির্ণয় করতে পারবেন
  • ✓কুরআনের প্রত্যেক শব্দের শেষে কী হরকত এবং কেন হয়েছে? তা জানতে পারবেন
  • ✓শব্দটি فِعْلٌ হলে তার যাবতীয় বিশ্লেষণ বুঝতে পারবেন
  • ✓কুরআনের ‘তারকিব’ তথা একটি শব্দের সাথে তার পূর্বাপর শব্দের সম্পর্ক জানতে পারবেন

কোর্সটি কাদের জন্য

  • ›যিনি কুরআন পড়তে পারেন কিন্তু অর্থ বুঝতে পারেন না
  • ›কুরআনের শব্দার্থ জানেন কিন্তু একাধিক শব্দের সমন্বয়ে কিভাবে অনুবাদ করতে হয় জানেন না
  • ›দাখিল মাদরাসার ৬ষ্ঠ-৯ম শ্রেণীর ছাত্র-ছাত্রী যারা আরবী ভাষায় দক্ষ হতে চায়
  • ›যারা আল কুরআনকে আরবীভাষীদের মত করে বুঝতে চায়

আল কুরআনের অনুবাদ ও গ্রামার শিক্ষাকোর্স। এটি শব্দার্থ, সরল অনুবাদ ও ব্যাকরণিক বিশ্লেষণসহ আল কুরআন বুঝার এক অদ্বিতীয় কোর্স। মাত্র ৪৬টি ক্লাস সম্পন্ন করে আপনি ব্যাকরণিক বিশ্লেষণসহ পরিপূর্ণরূপে আল কুরআন বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এটি কেবল আমাদের দাবী নয় বরং ২০১৯ থেকে ২০২৬ পর্যন্ত শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং সমাজের উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ আমাদের প্রতিষ্ঠানে ‘আল কুরআনের অনুবাদ ও গ্রামার শিক্ষাকোর্স’ সম্পন্ন করে আজ তারা ব্যাকরণিক বিশ্লেষণসহ আল কুরআন বুঝে বুঝে পড়ছেন আলহামদুলিল্লাহ।

সিলেবাস

১ম অধ্যায় : আরবী গ্রামের প্রাথমিক অতিপ্রয়োজনীয় বিষয়াবলী৩টি ক্লাস

উস্তায

আ
আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহআরবী ভাষার শিক্ষক ও আল কুরআন গবেষক · নাহু, সরফ, তারকীব, আরবী ভাষা, আল কুরআনের অনুবাদ ও ব্যাকরণিক বিশ্লেষণ

উস্তাদ আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ শিক্ষাজীবনে হিফজ, দাওরায়ে হাদীস ও তাখাসসুস ফিল ইফতার [উচ্চতর ইসলামী ফিকহ ও আইন গবেষণা] সম্পন্ন করেছেন। একই সাথে তিনি কওমী ও আলিয়া উভয় ধারার মাদরাসায় পড়ালেখা করেছেন। ২০১৪ সাল থেকে অদ্যাবধি তিনি একাধারে ইমাম-খতীব, লেখক ও মাদরাসার প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছেন। উস্তাদ আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ প্রণীত গ্রন্থাবলী- [১] শব্দার্থ সরল অনুবাদ ও ব্যাকরণিক বিশ্লেষণসহ এসো আল কুরআনের অনুবাদ শিখি [২] এসো আল কুরআনের গ্রামার শিখি [৩] এসো সহজে সরফ শিখি [৪] এসো সহজে নাহু শিখি [৫] এসো তালীল শিখি [৬] ইসলামে প্রতিবেশীর অধিকার ও মর্যাদা [অনূদিত] [৭] আকাবিরদের সোনালী অতীত [৮] আমি কেন হানাফী?

পূর্ণ পরিচয় ও অন্যান্য কোর্স →

কোর্সের খরচ

ভর্তি ফি৳ ৫০০একবারই দিতে হয়, ভর্তির সময়
মাসিক ফি৳ ১,০০০প্রতি মাসে, ক্লাস চলাকালীন

ব্যাচসমূহ

১ম ব্যাচভর্তি চলছে
শুরু:
১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসের সময়:
শনি, সোম, বুধ · রাত ৯টা
ভর্তি ফি:
৳ ৫০০
মাসিক ফি:
৳ ১,০০০
আসন:
৫০টি

প্রশ্নোত্তর

একদম নতুন হলে পারব?

হ্যাঁ। কোর্সটি শূন্য থেকেই শুরু — শুধু আরবি হরফ পড়তে জানলেই হবে।

ক্লাস মিস করলে?

লাইভ ক্লাস রেকর্ড হয়ে ওই অধ্যায়ের সাথে যুক্ত হয়ে যায়।

মোবাইলে চলবে?

পুরো সাইট মোবাইলের জন্যই আগে বানানো।

সনদ পাব?

চূড়ান্ত পরীক্ষায় ৬০% পেলে যাচাইযোগ্য সনদ পাবেন।

পড়া বুঝতে অসুবিধা হলে কি শিক্ষকের সাপোর্ট পাবো?

পড়া বুঝতে অসুবিধা হলে অবশ্যই হোয়াটস্যাপে শিক্ষকের সাপোর্ট পাবেন এবং পড়া বুঝে নিতে পারবেন।

শিক্ষার্থীদের মতামত

এখনো কোনো রিভিউ নেই

মতামত দিতে চাইলে লগইন করুন।